সৌদি আরবে ঈদুল আজহার চাঁদ দেখা গেছে, ঈদ ৯ জুলাই

সৌদি আরবে বুধবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে আগামী ৯ জুলাই, শনিবার।

সৌদি আরবের সুপ্রিম কোর্ট বুধবার এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে দেশটিতে ৩০ জুন বৃহস্পতিবার জিলহজ মাস শুরু হয়েছে।

সৌদি গেজেটের খবরে বলা হয়, আরব বিশ্বের বেশির ভাগ দেশে ৯ জুলাই পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। তবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে তা ১০ জুলাই উদ্‌যাপিত হবে।

আরও পড়ুন :

আগামীকাল-ই জানা যাবে ঈদুল আজহা কবে

পাঁচটি কারণে আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারে

বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে উদ্‌যাপিত হবে, তা জানা যাবে বৃহস্পতিবার। ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৩ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য এদিন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে।

সন্ধ্যা সোয়া সাতটায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র যিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

টেলিফোন নম্বর​: ​০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২,

০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭।

ফ্যাক্স নম্বর:০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১

সূত্র : প্রথম আলো

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
1 Comment
Oldest
Newest Most Voted
বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ১০ জুলাই, বৃহস্পতিবার - Ajker Valo Khobor
3 years ago

[…] […]