স্টেশনে বন্যার পানি ঢুকে পড়ায় সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রোববার পানি নেমে যাওয়ায় পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে। গতকাল তোলা ছবিছবি: সংগৃহীত
এক দিন বন্ধ থাকার পর আজ রোববার বিকেল থেকে আবারও সিলেট স্টেশন থেকে রেল চলাচল শুরু হয়েছে। ভারী বর্ষণ ও বন্যার পানি নেমে যাওয়ায় আবারও রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন :
৩ সন্তানের জন্ম একইসাথে, নামও রাখা হলো সেইরকম : সেতু-স্বপ্ন-পদ্মা
নেত্রকোনায় বন্যা পরিস্থিতির উন্নতি, আকাশে রোদের ঝিলিক
লড়াই করেই হারল সাকিবের নতুন বাংলাদেশ
এর আগে বন্যার পানি ঢুকে পড়ায় সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। বন্যা পরিস্থিতিতে সিলেট রেলওয়ে স্টেশন থেকে ঢাকা ও চট্টগ্রামগামী বিভিন্ন ট্রেনের যাত্রা বাতিল করে রুট পরিবর্তন করা হয়।
সিলেট রেলস্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম বলেন, আজ বেলা দুইটায় ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনটি সিলেট রেলস্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করেছে। এ ছাড়া বিকেল ৩টা ৪৫ মিনিটে একই ট্রেন অন্তত ৪০০ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বিদ্যুৎ সরবরাহ এখনো স্বাভাবিক না হওয়ায় জেনারেটর দিয়ে আপাতত কার্যক্রম চালানো হচ্ছে।

[…] […]
[…] […]