র্যাংকিংয়ে ৯৯ ধাপ এগিয়ে প্রতিপক্ষ, তাই রক্ষণ সামলিয়ে প্রতি আক্রমণে যাওয়াই ছিল মূল লক্ষ্য। সেই লক্ষ্যে শুরুর ৩০ মিনিটের পরীক্ষায় উতরে গেলেও এর পরেই পথ হারায় বাংলাদেশ। প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে নিজেদের রক্ষণ সামলে রাখলেও আক্রমণে উঠে ব্যবধান কমাতে পারেননি জামাল ভুঁইয়ারা। ফলে হারে শুরু হলো বাছাই পর্ব।
এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম ম্যাচে বাহরাইনের বিপক্ষে ২-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বাহরাইনের হয়ে গোল করেছেন আব্দুল্লাহ হারাম ও কোমাইল হাসান। র্যাংকিং, শক্তি-সামর্থ্যে যোজন যোজন এগিয়ে থাকা বাহরাইনের বিপক্ষে বড় হারের শঙ্কা থাকলেও লড়াই করে দুই গোলের ব্যবধান হারল হাভিয়ের কাবরেরার শিষ্যরা।
আরও পড়ুন :
দীর্ঘসময় আম সংরক্ষণ করবেন যেভাবে
কুয়ালালামপুরের বুকেত জলিল জাতীয় স্টেডিয়ামে ৩০ মিনিটের মধ্যে বাহরাইনের চারটি আক্রমণ গোলে পরিণত করতে দেননি গোলকিপার আনিসুর রহমান জিকো। তবে এরপর আর বাহরাইনকে আটকাতে পারেনি। ১০ মিনিটের মধ্যে দুই গোল করে র্যাংকিংয়ের ৮৯তম স্থানে থাকা দলটি। দ্বিতীয়ার্ধে কয়েকবার সুযোগ তৈরি করলেও বাংলাদেশের রক্ষণ ভেঙ্গে ব্যবধানে বাড়াতে পারেনি বাহরাইন। দ্বিতীয়ার্ধে চার খেলোয়াড় বদল করেন কাবরেরা, ফলে খোলস ছেড়ে খানিকটা আক্রমণাত্মক মনোভবে খেলে বাংলাদেশ, কয়েকবার বল নিয়ে বাহরাইনের রক্ষণে হানা দেন ফাহিম-রাকিবরা। তবে পারেননি ব্যবধান কমাতে।
আরও পড়ুন :
আজ বিকাল ৩.১৫ মিনিটে এশিয়ান কাপ বাছাইয়ে বাহরাইনের মুখোমুখি বাংলাদেশ
রেকর্ড বইকে উলটে-পাল্টে দিয়ে মেসি একাই ৫-০ তে বিধ্বস্ত করল দূর্বল এস্তোনিয়াকে ।
প্রীতি ফুটবল ম্যাচে জাপানের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেল ব্রাজিল।
১১ মিনিটে দারুণ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় বাহরাইন। কর্নার থেকে আসা বলে হেড করেছিলেন মোহাম্মদ বেনাদ্দি; কিন্তু ঝাঁপিয়ে ফিরিয়ে দেন আনিসুর রহমান জিকো। ১৭ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া আলমালোদের শট আবারও ফিরিয়ে দেন জিকো। ২৪ মিনিটে আব্দুল্লাহ হারামের দূরপাল্লার শট ফিস্ট করে ফেরান জিকো।
৩১ মিনিটে প্রথমবারের মতো বাহরাইনের রক্ষণে হানা দেয় বাংলাদেশ; কিন্তু কাজের কাজ কিছুই করতে পারেনি। জামাল ভুঁইয়ার ফ্রি কিক সাইড বারের পাশ দিয়ে চলে যায়। অবশেষে ৩৪ মিনিটে বাংলাদেশের রক্ষণ ভাঙতে সক্ষম হয় বাহরাইন। কোমাইল হাসানের কর্নারে দারুণ হেডে জাল খুঁজে নেন আব্দুল্লাহ হারাম। ৪২ মিনিটে বক্সের বাইরে থেকে কোমাইলের হাসানের গতির শট জালে জড়ালে ব্যবধান বাড়ায় বাহরাইন। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি জিকো।
বিরতির পরের ১০ মিনিটে আরো দুবার বাহরাইনকে হতাশ করেছে বাংলাদেশের রক্ষণভাগ। ৫৫ মিনিটে আনিসুর রহমান জিকোকে একা পেয়েও বল পোস্টে ঠেলতে পারেননি বাহরাইন ডিফেন্ডার রাশেদ আলহুতি। তার শট ফিরিয়ে দেন জিকো। বাকি সময়ে কোনো দলই পারেনি আর গোল করতে।
আগামী ১১ জুন বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

[…] বাংলাদেশ লড়াই করেই বাহরাইনের কাছে ২-০ … […]