এইচএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন যেভাবে

আবেদন ফি ১৫০/-, আবেদন চলবে ১৪ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।

আজ রোববার এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হয়েছে। যেসব পরীক্ষার্থী ফলে অসন্তুষ্ট হয়েছেন তারা ফল পুনঃনিরীক্ষার আবেদনের সুযোগ পাবেন। আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) থেকে ফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এসএমএসের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে। প্রতি পত্রের ফল পুনঃনিরীক্ষার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। ঢাকা বোর্ড থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এইচএসসির ফল পুনঃনিরীক্ষার সার্বিক প্রক্রিয়া জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধুমাত্র টেলিটক সিম থেকেই ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখতে হবে। এরপর স্পেস দিয়ে রোল লিখে আবার স্পেস দিয়ে  বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। (উদাহারণ: RSC DHA 123456 174 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।) একাধিক বিষয়ের উত্তর পত্র পুনঃনিরীক্ষণে কমা দিয়ে সাবজেক্ট কোড এসএমএস করতে হবে। যেমন, 174, 175, 176 ইত্যাদি ।

বোর্ড আরও জানিয়েছে, মেসেজ সেন্ড হলে টেলিটক থেকে পিন নম্বরসহ কত টাকা নেয়া হবে তা জানিয়ে একটি এসএমএস আসবে। পিন নম্বরটি সংগ্রহ করতে হবে। এরপর আবারও মেসেজ অপশনে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে ‘পিন নম্বর’ লিখে স্পেস দিয়ে নিজস্ব মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে। (উদাহারণ: RSC YES PIN-NUMBER MobileNumber লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।)

বোর্ড জানিয়েছে, প্রতি পত্রের পুনঃনিরীক্ষণের আবেদনের জন্য ফি ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। দ্বিপত্র বিশিষ্ট বিষয়ে একটি বা দুইটি পত্রে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। এ ছাড়া ফল পুনঃনিরীক্ষণে কোনো ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না বলেও জানিয়েছে ঢাকা বোর্ড।  

সূত্র : দৈনিক শিক্ষা

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments