অনুমোদন ছাড়া সুদের ব্যবসা চালানোর অভিযোগে আটক ৭

ডিবি সূত্র জানায়, রাজধানীর বারিধারা ডিওএইচএসের নিউ মিরাকল ফিনটেক বিডি নামের প্রতিষ্ঠানটির ১৮ জন কর্মী বৃহস্পতিবার সকাল সাতটার দিকে একটি বাসে করে পুবাইলের অরণ্যবাস রিসোর্টের উদ্দেশে রওনা হন। কিন্তু তাঁরা সেখানে না পৌঁছানোতে স্বজনেরা খোঁজাখুঁজি করতে থাকেন। বিকেলেও তাঁরা সেই রিসোর্টে না পৌঁছানোয় স্বজনেরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং বিভিন্ন থানায় গিয়ে তাঁদের খোঁজ করেন। পরে তাঁরা রাতে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে গেলে আটক হওয়ার বিষয়টি জানতে পারেন। পরে তাঁদের মধ্য থেকে ১১ জনকে ছেড়ে দেওয়া হয়।

আদাবর থানার উপপরিদর্শক (এসআই) মাধব চৌধুরী বলেন, নিখোঁজ হওয়ার অভিযোগ নিয়ে দেবাশীষ নামের এক যুবকের বাবা দুলাল চন্দ্র দে থানায় এসেছিলেন। তাঁকে ঘটনাস্থলের থানায় যেতে বলা হয়েছে।

Source link

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted