সভাপতি লিন সংটিয়ান বলেন, ‘আমাদের অ্যাসোসিয়েশন ২২টি দেশের বন্ধুদের ইভেন্টে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে। বিদেশি বন্ধুরা চীনের উন্নতির অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করেছে, সহযোগিতা ও ভবিষ্যতের সাধারণ উন্নয়ন নিয়ে আলোচনা করেছে। চীনের উন্নয়ন পথ, উন্নয়নের দর্শন ও শাসনের কৌশল গভীরভাবে বোঝাতে পেরেছে।’
নিংশিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের ভাইস গভর্নর ওয়াং হেশান প্রতিনিধিদলকে আন্তরিকভাবে স্বাগত জানান। তিনি আশা করেন, নিংশিয়া উন্নয়ন জানার মাধ্যমে প্রতিনিধিদল চীনের কমিউনিস্ট পার্টির সমৃদ্ধ অর্থ এবং ব্যবহারিক তাৎপর্যের গভীর উপলব্ধি করতে পারবে। শাসন ও প্রশাসনের ধারণা, উন্নয়নের নতুন পর্যায়ে সম্পূর্ণ অভিজ্ঞতাকে ব্যবহারিক ফলাফলে রূপান্তর করার মাধ্যমে সব পক্ষের উপকার হবে। বাস্তব, ত্রিমাত্রিক, বিস্তৃত নিংশিয়া ও চীনকে সক্রিয়ভাবে জানার মাধ্যমে, চীন-বিদেশি বন্ধুত্ব, সহযোগিতা ও যৌথভাবে একটি সম্প্রদায় নির্মাণ হবে।
সেমিনারে অংশগ্রহণ করেন চিয়াংশি ইউনির্ভাসিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিকস বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক বাংলাদেশি মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম। তিনি সেমিনারে নিংশিয়ার মিননিং শহরের দারিদ্র্য বিমোচন ও উন্নয়ন নিয়ে তাঁর বক্তব্য তুলে ধরেন। পাশাপাশি নিংশিয়া আঞ্চলিক সরকারকে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে সহযোগিতার অনুরোধ জানান। বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে যৌথ প্রকল্প গ্রহণের প্রস্তাব দেন।
