‘দয়া করে কেউ গোলপোস্টটা তুলে ফেলুন’

ট্যামি আব্রাহাম আটকপালে না ‘কাঠকপালে’?

না, এমনিতে তিনি প্রতিভাবান। বেড়ে উঠেছেন চেলসির বয়সভিত্তিক দলে। কিন্তু এ বছরের আগস্টে এএস রোমা তাঁকে কেনার পর থেকেই যে পোড়া কপাল! এ মৌসুমে রোমার হয়ে ৯ ম্যাচে তাঁর ৪ গোলের পরিসংখ্যান দিয়ে দুর্ভাগ্যের কিছু বোঝা যাবে না।

আন্দাজ করা যায় কাল রোমা তারকার একটি টুইটে, ‘দয়া করে কেউ গোলপোস্ট বা ক্রসবার তুলে ফেলবেন। এই মৌসুমে ছয়বার মেরেছি।’ অর্থাৎ পোস্ট কিংবা ক্রসবারে লেগে লক্ষ্যভ্রষ্ট না হলে আরও ছয়টি গোল যোগ হতো রোমা স্ট্রাইকারের পরিসংখ্যানে।

Source link

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments