শাহরুখের ছেলেকে এক দিনের হেফাজতে নিল এনসিবি

এনসিবির বরাতে এর আগে ভারতীয় গণমাধ্যম জানিয়েছিল, আরিয়ান খানের মুঠোফোন জব্দ করা হয়েছে। তাঁর হোয়াটসঅ্যাপ পর্যবেক্ষণ করে দেখছেন সংস্থাটির কর্মকর্তারা। ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, আরিয়ান খান পার্টিতে মাদক নেওয়ার কথা স্বীকার করেছেন। তবে অনুশোচনা করে জানিয়েছেন, মাদক নিয়ে ভুল করেছেন তিনি। আরিয়ান দাবি করেছেন, এর আগে কখনো এমন কিছু গ্রহণ করেননি তিনি। গ্রেপ্তারের পর তাঁকে জে জে হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়।

Source link

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted