বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে আটজনকে নৌকা প্রতীক বরাদ্দের জন্য সুপারিশ করে তাঁদের নামের তালিকা জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রে পাঠানো হয়েছে। কে কার আত্মীয়, সেটা বিবেচনা করা হয়নি। যোগ্যতার ভিত্তিতেই প্রার্থীদের তালিকা তৈরি করে নৌকা প্রতীকের জন্য সুপারিশ কেন্দ্রে পাঠানো হয়েছে।
