লিভারপুলকে জিততে দিল না সিটি

অ্যানফিল্ডে ম্যাচের দ্বিতীয়ার্ধটা যেন রোমাঞ্চের পসরা সাজিয়ে বসেছিল। ৬৬ মিনিটে সিটির ডিফেন্ডারদের কাটিয়ে অসাধারণ এক গোলে লিভারপুলকে আবার এগিয়ে দেন মো সালাহ। লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ৭ ম্যাচেই গোল পেলেন মিসরীয় এই ফরোয়ার্ড।
তবে হাল ছেড়ে দেয়নি সিটিও। ৮১ মিনিটে কেভিন ডি ব্রুইনার গোলে আরও একবার ম্যাচে সমতা ফেরায় ইংল্যান্ডের চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত এ ড্রয়ের পর প্রিমিয়ার লিগে ৭টি করে ম্যাচ শেষে লিভারপুলের পয়েন্ট ১৫, সিটির ১৪। লিগে ক্লপের দলের অবস্থান দুই নম্বরে, তিনে সিটি। সমান ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে টমাস টুখেলের চেলসি।

Source link

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted