বাসের ধাক্কায় ভাইবোনসহ অটোরিকশার তিন যাত্রী নিহত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাসচাপায় ভাইবোনসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অপর চারজন। আজ সোমবার বেলা দেড়টার দিকে উপজেলার আন্দিউড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামের কুদ্দুস আলীর শিশুপুত্র মোশারফ (৪), শিশুকন্যা রূপা আক্তার (১২) ও ব্রাহ্মণবাড়িয়ার সাতবর্গ গ্রামের মধু দাস (২৮)। তাঁরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। আহত অপর চারজনের নাম প্রাথমিকভাবে জানা যায়নি।

Source link

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments