কুষ্টিয়া ২ ছাত্রলীগকর্মী ও করোনা স্বেচ্ছাসেবককে কুপিয়ে জখম!

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়াতে দুই ছাত্রলীগ কর্মী ও করোনা স্বেচ্ছাসেবককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা স্বেচ্ছাসেবক হিসাবে কর্মরত রয়েছেন ছাত্রলীগের ওই দুই কর্মী। সোমবার রাতে এই হামলার ঘটনা ঘটে। আহত ছাত্রলীগের দুই কর্মীর নাম সম্রাট ও হৃদয়।

 

 

 

জানা যায়, দুর্বৃত্তদের কোন আত্মীয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করানো ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। গত ৪ জুলাই দুর্বৃত্তরা করোনা ওয়ার্ডে মাস্ক ছাড়া ঢুকতে চাইলে ছাত্রলীগের স্বেচ্ছাসেবকরা বাধা প্রদান করে। এই সময় ছাত্রলীগের স্বেচ্ছাসেবকদের সাথে তাদের বাক-বিতণ্ডা সৃষ্টি হয়। তারই জের ধরে দুর্বৃত্তরা ৫ জুলাই রাত সাড়ে দশটার দিকে জেনারেল হাসপাতালের সামনে ওৎ পেতে থাকে। ছাত্রলীগের দুই কর্মী হাসপাতালের বাইরে আসলে তাদের উপর হামলা করে সন্ত্রাসীরা।

 

 

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক জানান ছাত্রলীগের নেতা-কর্মীরা স্বেচ্ছাশ্রম দিয়ে করোনা রোগীদের বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে। এই সময় তাদের উপরে যারা হামলা করেছে তারা ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি তোলেন ছাত্রলীগ সভাপতি। রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিলো।

Source link

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted