মোবাইলে বাবার সাথে ছেলের শেষ কথা : “বাবা আমার একটা পা উড়ে গেছে। আমাকে কলমা পড়ে সাফ করে দেন।’’

তিন মাস আগে চাকরি শুরু করেছিলেন মমিনুল হক। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় কনটেইনার ডিপোতে কম্পিউটার অপারেটর পদে ছেলের চাকরিতে বাবা ফরিদুল হক খুশি ছিলেন। শনিবার রাতে ছেলের শেষ ফোন পান তিনি। ২৭ বছর বয়সী ছেলে মমিনুল তাকে বলেন, “বাবা এখানে কিছুক্ষণ পরে পরে ব্লাস্ট হচ্ছে।’’ এর ১০ মিনিট পরই আবার ছেলের ফোন পান তিনি। 

আরও পড়ুন :

পুকুরে ডুবে মারা গেল জামালপুরের ঢাবি শিক্ষার্থী পলাশ

ইতালিকে ৩-০ গোলে উড়িয়ে ফিনালিসিমা ট্রফি জিতল আর্জেন্টিনা

শনিবার মাঝরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসা ফরিদুল গণমাধ্যমকে জানান, “দ্বিতীয়বার ফোনে মমিনুল বলেন, “বাবা আমার একটা পা উড়ে গেছে। আমাকে কলমা পড়ে সাফ করে দেন। হাতে ফোন রেখেই মমিনুল বলছিল, ‘আমি মাটিতে পড়ে গেছি আমাকে কেউ একটু তুলে দাও। এসময় কেটে যায় ফোনের লাইন। ওটাই ছিল ছেলের সঙ্গে শেষ কথা।” শনিবার রাতে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। 

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
"নতুন জীবন পেলাম" বলে মন্তব্য করলেন বিস্ফোরণে আহতরা - Ajker Valo Khobor
3 years ago

[…] […]