ময়মনসিংহের হালুয়াঘাটে নিজেকে হয়রত ঈসা (আ.) দাবি করা ও ধর্মে বিশ্বাসী মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে সন্দীপ রিছিল (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গত বুধবার রাতে উপজেলার জুগলী ইউনিয়নের জয়রামকুড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার যুবক ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার মাগেরসবাড়ী কাচারীপাড়া গ্রামের শিন্তারাম চিংয়ের ছেলে। ছোটবেলা থেকেই তিনি হালুয়াঘাটে নিজের খালার বাড়িতে থাকতেন।
আরও পড়ুন :
★★ভারতের এক তরুণী ১৪ মাসে তৈরি করেছেন কোরআনের অপূর্ব নকল
★★লিভ টুগেদার ও পরকীয়ার ভয়াবহ পরিণতি
★★৫০ বছরে দেশে ৭৫ লাখ হিন্দু কমেছে
স্থানীয়রা দৈনিক শিক্ষাডটকমকে জানান, শরীরে ইসলামি বেশভুষা থাকলেও তার ঘরে রয়েছে খ্রিষ্টধর্মীয় বিভিন্ন ধরনের ছবি। তিনি ওই ধর্মেরই অনুসারী ছিলেন। পরে ২০২১ খ্রিষ্টাব্দে ময়মনসিংহের খানকায়ে হুসাইনিয়া মাদরাসা থেকে ইসলাম গ্রহণ করেন তিনি। সম্প্রতি তিনি তার নিজস্ব ধর্ম প্রচার শুরু করেছেন এবং বেশ কিছু অনুসারীও তৈরি করে ফেলেছেন। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে মামলার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, এ ঘটনায় জয়রামকুড়া গ্রামের আলাল উদ্দিন নামে এক ব্যক্তির করা মামলার পরিপ্রেক্ষিতে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তিনি নিজেকে ঈসা নবী দাবি করে প্রতারণার কথা স্বীকার করেছেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

[…] […]
[…] […]
[…] […]