চাকরি পেলেন ‘দুবেলা ভাতের বিনিময়ে পড়াতে’ চাওয়া আলমগীর

‘শুধুমাত্র দুইবেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই’ দেওয়ালে এমন বিজ্ঞাপন দেওয়া বগুড়ার জহুরুলনগরের বাসিন্দা মো. আলমগীর কবিরের সঙ্গে এবার কথা বলতে চায় পুলিশ।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বিষয়টি দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।

ওসি বলেন, ‘এসপি স্যার তার সঙ্গে কথা বলতে চান। আসলে তার বিষয়টা যাচাই করে দেখা দরকার।’

তিনি বলেন, ‘আলমগীর কবিরকে স্কয়ার, ওয়ালটন ১৫-২০ হাজার টাকা বেতনের চাকরি দিতে চায়। কিন্তু সে চাকরি করবে না এমন তথ্য পাচ্ছি। তাই তার সঙ্গে কথা বলে কোনো সহযোগিতা করা যায় কি না, সেই বিষয়ে স্যার তার সঙ্গে কথা বলতে চান।’

এ বিষয়ে আলমগীর কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমি সারাদিন আজ বাইরে কাজে ছিলাম। পুলিশ তো আমাকে খোঁজেনি। কিন্তু পুলিশের সঙ্গে কথা বলতে হবে এটুকু জেনেছি।’

তিনি আরও বলেন, ‘আজ রাত ১১টায় আমি এসপি স্যারকে ফোন করে বলেছি যে স্যার আমি অসহায় হয়ে একটা বিজ্ঞাপন দিয়েছি। কিন্তু অনেকে এখন আমার নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে ছবি জোড়াতালি দিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। আমি ইনসিকিউর ফিল করছি।’

‘এসপি স্যার আমাকে কাল সকালে তার কার্যালয়ে দেখা করতে বলেছেন,’ বলেন আলমগীর কবির।

জানতে চাইলে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘অনলাইনে অনেক জায়গায় মিথ্যা তথ্য ছড়াচ্ছে যে পুলিশ আলমগীরকে খুঁজছে। কিন্তু আসল ঘটনা সেটা নয়। আমরা আসলে তার সমস্যা নিয়ে তার সঙ্গে কথা বলতে চাই।’

‘তার বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যম পর্যন্ত গিয়েছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘দেওয়ালে বিজ্ঞাপন দিয়ে তো সমস্যা সমাধান হবে না। আমরা তাকে যদি কোনো সাহায্য করতে পারি।’

সূত্র : দি ডেইলি স্টার

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের নিবন্ধন শুরু - Ajker Valo Khobor
3 years ago

[…] […]