র্যালির মূল অনুষ্ঠান শুরুর আগে কুচকাওয়াজ করেন তালেবান যোদ্ধারা। এ সময় তাঁদের হাতে ছিল পতাকা এবং বন্দুক ও রকেট লঞ্চারসহ বিভিন্ন অস্ত্র। ভারী অস্ত্র নিয়ে ঘটনাস্থলে পাহারায় ছিলেন অনেক তালেবান সদস্য। আজকের সমাবেশে উপস্থিত ছিলেন তালেবানের শীর্ষস্থানীয় নেতারাও। সমর্থকদের উদ্দেশে তাঁরা বক্তব্য দেন।
এদিকে গত বৃহস্পতিবারও কাবুলের পূর্বাঞ্চলে অধিকারের দাবিতে সমাবেশ করেছেন নারীরা। আগের মতোই তালেবান সদস্যরা সমাবেশটি ছত্রভঙ্গ করে দেন। এ সময় নারীদের ঠেকাতে ফাঁকা গুলি চালানো হয় বলে অভিযোগ উঠেছে। খবর মিলেছে, সমাবেশের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বিদেশি এক সাংবাদিকও।
