আর্থিক অবকাঠামো তথৈবচ হয়ে পড়ায় বার্সার বেতনসীমা গত মৌসুমের তুলনায় এবার কমেছে ২৮৪.৭৭ মিলিয়ন ইউরো (প্রায় ২ হাজার ৮৪২ কোটি টাকা)। এবার বার্সার বেতনসীমা মাত্র ৯৭.৯৪ মিলিয়ন ইউরো (প্রায় ৯৭৭ কোটি টাকা)।
লিওনেল মেসি বার্সেলোনায় বেতন ও বোনাস মিলিয়ে মৌসুমপ্রতি ১৩ কোটি ৮০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৩৭৮ কোটি টাকা) পেতেন। অর্থাৎ গোটা স্কোয়াডের জন্য বার্সা এবার যে পরিমাণ অর্থ খরচ করছে, তা মেসিকে দেওয়া বেতনের চেয়েও কম।
গত মৌসুমে (২০২০-২১) ক্লাবটির বেতনসীমা ছিল ৩৮২.৭১ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৮২০ কোটি টাকা)। এবার বার্সার বেতনসীমা এতটাই নিচে নেমেছে যে রিয়াল এই খাতে চিরপ্রতিদ্বন্দ্বীদের সাত গুণ বেশি পরিমাণ অর্থ খরচের সুযোগ পাচ্ছে।
